শেরপুর     বুধবার, ০৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে ভারতীয় মদসহ কারবারি আটক

শ্রীবরদীতে ভারতীয় মদসহ কারবারি আটক
ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার দার্শিকোনা নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ৪৫ বোতল ভারতীয় মদসহ আদিবাসী এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্নজোড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মদসহ এক মাদক কারবারিকে আটক করে।

জানা যায়, আটককৃত মাদক কারবারি সীমান্তবর্তী বাবেলাকোণা গ্রামের স্থানীয় আদিবাসী এটিন্দ্র এর ছেলে লিপু ম্রং(২৪)। তবে এসময় কালু মিয়া(২৭) নামের অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। চোরাই পথে আনা এসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৫ বোতল মদের আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। 

বিজিবি সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্নজোড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯১/৬ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকা অভিযানে মাদক কারবারি লিপু ম্রংকে ৪৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় কর্নজোড়া বিওপির আভিযানিক দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরেক সহযোগী চান্দাপাড়া গ্রামের বিহারী মিয়ার ছেলে কালু মিয়া (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্নজোড়া বিওপির নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল আজ দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে আদিবাসী মাদক ব্যবসায়ীকে ভারতীয় ৪৫ বোতল মদসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৩ জুন ২০২৬

শ্রীবরদীতে ভারতীয় মদসহ কারবারি আটক

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত