পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম তদারকি করেছেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি কাছিমুল উলুম মাদ্রাসা, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানা, জামতলী ফারাজিয়া আল আরাবিয়া মাদ্রাসাসহ আব্দুল হালিম ট্রেডার্স ও ময়না রবিদাস ট্রেডার্স নামক দুটি আড়ত পরিদর্শন করেন।
গত ২৯ মে পরিদর্শনকালে জেলা প্রশাসক চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন, দায়িত্বশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে চামড়ার অপচয় রোধ, চামড়া বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন