শেরপুর     রোববার, ১৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে,সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানাই বকশীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক গ্রামে এঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন থেকে জামালপুর উত্তরাঞ্চলে মৃদু তাপদাহ বিরাজ করছে। তীব্র গরমের মধ্যেই বেলা ১১ টার দিকে বাড়ির পাশে নিজ খেতে ধান কাটতে যায় কৃষক সানোয়ার হোসেন। ধান কাটার সময় এক পর্যায়ে দুপুর ১ টার দিকে তাপহাদে হিট স্ট্রোক করেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ওই কৃষক।  এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে জামালপুরের সরিষাবাড়ীতে এক যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে। 

মঙ্গলবার ২রা জুন সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হীরা (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ। 

সরিষাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

এছাড়াও অপরদিকে জামালপুরের মেলান্দহ উপজেলার দাঁতভাঙ্গা ব্রিজ এলাকার নিজ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৯ জুলাই ২০২৬

জামালপুরে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে,সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানাই বকশীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে সানোয়ার হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিলের মুড়ি নামক গ্রামে এঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের কমেজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন থেকে জামালপুর উত্তরাঞ্চলে মৃদু তাপদাহ বিরাজ করছে। তীব্র গরমের মধ্যেই বেলা ১১ টার দিকে বাড়ির পাশে নিজ খেতে ধান কাটতে যায় কৃষক সানোয়ার হোসেন। ধান কাটার সময় এক পর্যায়ে দুপুর ১ টার দিকে তাপহাদে হিট স্ট্রোক করেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ওই কৃষক।  এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে জামালপুরের সরিষাবাড়ীতে এক যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে। 

মঙ্গলবার ২রা জুন সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হীরা (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ। 

সরিষাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

এছাড়াও অপরদিকে জামালপুরের মেলান্দহ উপজেলার দাঁতভাঙ্গা ব্রিজ এলাকার নিজ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। 

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত