শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড ও অ্যালকোহল সেবন করায় এক ব্যক্তিকে ২০দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে ১০০টাকা জরিমানা করা হয়েছে। ৫ জুন শুক্রবার জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার শেরপুর শহরের থানার মোড় সিএনজি স্ট্যান্ড, অষ্টমীতলা বাসস্ট্যান্ড এবং কানাশাখোলা বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২টি মামলায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩টি মামলায় সর্বমোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও একই দিনে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় অ্যালকোহল সেবনরত অবস্থায় ১ জনকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং যাত্রীসাধারণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন