শেরপুর     মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
 ‍SherpurTimes24

উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৯ জুন) দুপুরে উত্তরণ পাবলিক স্কুলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের পরিচালক প্রভাষক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক সংগঠনের  সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. রিফাত এবং শিক্ষক মো. আব্দুল আওয়াল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র এক বছরেই অ্যালামনাই সংগঠনটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থী ও সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্য, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৯ জুন) দুপুরে উত্তরণ পাবলিক স্কুলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের পরিচালক প্রভাষক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক সংগঠনের  সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. রিফাত এবং শিক্ষক মো. আব্দুল আওয়াল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র এক বছরেই অ্যালামনাই সংগঠনটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থী ও সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্য, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত