শেরপুর     মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে সিটি কর্পোরেশনের আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সিটি কর্পোরেশনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন। এছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, টিসিবি ঠিকাদারগণ এবং সুবিধভোগী সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাভোগীরা যাতে তাদের পণ্য গ্রহণের ক্ষেত্রে কোন দুর্ভোগের মধ্যে না পড়ে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্মকর্তা ও টিসিবি ঠিকাদারদের সমন্বয়ের মাধ্যমে আমাদের এ কাজটি সম্পন্ন করতে হবে, যাতে করে সুশৃঙ্খলভাবে ও কোনরকম লম্বা লাইনের হয়রানির শিকার না হয়ে সুবিধাভোগীরা খুব সহজে তাদের পণ্য গ্রহণ করতে পারে।

এসময় তিনি টিসিবি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিনামূল্যে এ পণ্য বিতরণ করছেন না। তাই পণ্য বিতরণ ক্ষেত্রে বিতরণ স্থানটি এমন হতে হবে, যেখান থেকে খুব সহজেই সুবিধাভোগীরা পণ্য সংগ্রহ  করতে পারে।

বক্তৃতা শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন। এ পর্যায়ে মোট ১৮৯০টি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ময়মনসিংহে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহে সিটি কর্পোরেশনের আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সিটি কর্পোরেশনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন। এছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ, টিসিবি ঠিকাদারগণ এবং সুবিধভোগী সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাভোগীরা যাতে তাদের পণ্য গ্রহণের ক্ষেত্রে কোন দুর্ভোগের মধ্যে না পড়ে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্মকর্তা ও টিসিবি ঠিকাদারদের সমন্বয়ের মাধ্যমে আমাদের এ কাজটি সম্পন্ন করতে হবে, যাতে করে সুশৃঙ্খলভাবে ও কোনরকম লম্বা লাইনের হয়রানির শিকার না হয়ে সুবিধাভোগীরা খুব সহজে তাদের পণ্য গ্রহণ করতে পারে।

এসময় তিনি টিসিবি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিনামূল্যে এ পণ্য বিতরণ করছেন না। তাই পণ্য বিতরণ ক্ষেত্রে বিতরণ স্থানটি এমন হতে হবে, যেখান থেকে খুব সহজেই সুবিধাভোগীরা পণ্য সংগ্রহ  করতে পারে।

বক্তৃতা শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন। এ পর্যায়ে মোট ১৮৯০টি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত