শেরপুর শহরের তেরা বাজার এলাকা থেকে ১০৮ গ্রাম হেরোইনসহ আল-আমিন মন্ডল (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে র্যাব-১৪ জামালপুর। রোববার (২১ মে) পৌণে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আল-আমিন গাইবান্ধা জেলার বাসিন্দা।
সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের তেরা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব। এসময় সীমান্তবর্তী এলাকা হতে পাচারের উদ্দেশ্যে আনা ১০৮ গ্রাম হেরোইনসহ আল-আমিনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত আল-আমিন দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে শেরপুর জেলাসহ আশপাশ এলাকায় বিক্রি করে আসছিল বলে জানায় র্যাব।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন