শেরপুর     মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় প্রাইজ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলায় ব্র্যাকের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি (SUS) বাস্তবায়িত Partnership Reinforcement for Integrated Skills Enhancement (PRISE) প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত লার্নারদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফেরুষা স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী নারী ও পুরুষ লার্নারদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে প্রাইজ প্রকল্পের নকলা শাখার প্রকল্প সংগঠক মো. নূর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক চিন্ময় রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো. শফিউল আলম লাভলু এবং মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল-আমিন।

প্রকল্প সূত্রে জানা যায়, PRISE প্রকল্পের আওতায় ১০টি উপজেলায় মোট ৫০০ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এর মধ্যে নকলা উপজেলায় ৫০ জন নারী ও পুরুষ লার্নার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। PRISE প্রকল্পের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সনদ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রতি ইতিবাচক প্রত্যয় সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রকল্পের এমসিপি সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সকল প্রশিক্ষণার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নকলায় প্রাইজ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত