শেরপুর     শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং অপরজন যৌতুক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাবের প্রথম অভিযানে গত ২১ জুন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামপুর থানার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মামলায় বিজ্ঞ আদালতে ৩ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. রফিকুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার নলজোড়া এলাকার বাসিন্দা।

অপরদিকে, একই ধারাবাহিকতায় ২২ জুন রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনের মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আলী আহাম্মদ খান (৪৩) কে গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আলীপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৪ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা আদালতের রায় ঘোষণার পর থেকে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৪ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন  র‌্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত