শেরপুর     বুধবার, ২৪ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

শেরপুর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

এসময় তিনি নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদা, নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন-সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৪ জুন ২০২৬

শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

শেরপুর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

এসময় তিনি নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদা, নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন-সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত