শেরপুর     বুধবার, ২৪ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চফলনশীল (উফশী) আমন ধানের বীজ, হাইব্রিড কাঁচা মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান ও সদস্যসচিব লুৎফর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় আয়োজিতে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় ১ হাজার ২৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

এ ছাড়া ৭০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড কাঁচা মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১২০ টাকা মূল্যের বালাইনাশক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের আধুনিক কৃষিকাজে উৎসাহিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিতরণ করা উপকরণ যথাযথভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৪ জুন ২০২৬

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত