শেরপুর     শনিবার, ০৮ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

ছবি : প্রতিনিধি

শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থ বছরের ৭০ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। ২৪ জুন বুধবার সকালে পৌরসভা হলরুমে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত  এক সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা। 

এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার টাকা।

এছাড়া এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধন সহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, কৃষি বিভাগের উপ পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থ বছরের ৭০ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। ২৪ জুন বুধবার সকালে পৌরসভা হলরুমে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত  এক সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা। 

এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার টাকা।

এছাড়া এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধন সহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, কৃষি বিভাগের উপ পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত