শেরপুর     শনিবার, ০৮ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

২০৩০ বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছি না: লিওনেল মেসি

সংগৃহিত ছবি

২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সেই সাফল্যের পর অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো বুটজোড়া তুলে রাখবেন তিনি। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও দীর্ঘদিন ছিল অনিশ্চয়তা।

তবে বিশ্বকাপের ৬ মাস আগে মেসি জানান, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান। ক্লাবের মৌসুম শেষ করে তখনও ছয় মাস বাকি থাকবে। এরপর শারীরিক অবস্থা ও ফিটনেসের ওপর নির্ধারণ করবে পরবর্তী পথ। এমএলএস মৌসুমের শেষে সিদ্ধান্ত নেবেন বলে জনান তিনি।

যদিও ভক্ত-সমর্থকদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বিশ্বকাপের মঞ্চে মেসি। ইতোমধ্যে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই দেখিয়েছেন দুর্দান্ত নৈপুণ্য। পাঁচ গোল করে গড়েছেন নতুন অনেক রেকর্ডও। এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতদিন আমি দলের জন্য অবদান রাখতে পারবো, শারীরিকভাবে ভালো থাকবো এবং সতীর্থদের সাহায্য করতে পারবো, ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যাবো।

তবে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন মেসি। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি সেটা জানি না। এখনই এটা নিয়ে ভাবছি না। এখনও অনেক সময় বাকি। আমি ডে বাই ডে ধরে এগোচ্ছি এবং বর্তমানের দিকেই মনোযোগ দিচ্ছি।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

২০৩০ বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছি না: লিওনেল মেসি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত