শেরপুর     শনিবার, ২৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদে দীর্ঘদিনের সমস্যা ‘হাতি-মানুষ দ্বন্দ্ব’ নিরসনের লক্ষ্যে স্থানীয় গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) সদস্যদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ​বৃহস্পতিবার (২৫ জুন) হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। সীমান্ত এলাকার ডুমুরতলা, মালাকুচা ও কর্ণঝোড়া ফরেস্ট বিট এলাকায় দিনব্যাপী তিনটি পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকগুলোতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়া। তিনি হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বন্যহাতির উপদ্রব থেকে ফসল ও জানমালের নিরাপত্তা রক্ষায় স্থানীয়দের করণীয় এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাতি সংরক্ষণ প্রকল্পের ফরেস্টার মো. রকিবুল ইসলাম রকি, ডুমুরতলা ফরেস্ট কর্মকর্তা আব্দুর রাকিব এবং বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল হক।

​এ বৈঠকে ইআরটি দলের সদস্যসহ সীমান্ত জনপদে বসবাসরত কয়েক শতাধিক পাহাড়ি গ্রামবাসী অংশগ্রহণ করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, বন বিভাগের এই উদ্যোগ হাতি-মানুষের দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নিরসনে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৭ জুন ২০২৬

শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদে দীর্ঘদিনের সমস্যা ‘হাতি-মানুষ দ্বন্দ্ব’ নিরসনের লক্ষ্যে স্থানীয় গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) সদস্যদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ​বৃহস্পতিবার (২৫ জুন) হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। সীমান্ত এলাকার ডুমুরতলা, মালাকুচা ও কর্ণঝোড়া ফরেস্ট বিট এলাকায় দিনব্যাপী তিনটি পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকগুলোতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়া। তিনি হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বন্যহাতির উপদ্রব থেকে ফসল ও জানমালের নিরাপত্তা রক্ষায় স্থানীয়দের করণীয় এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাতি সংরক্ষণ প্রকল্পের ফরেস্টার মো. রকিবুল ইসলাম রকি, ডুমুরতলা ফরেস্ট কর্মকর্তা আব্দুর রাকিব এবং বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল হক।

​এ বৈঠকে ইআরটি দলের সদস্যসহ সীমান্ত জনপদে বসবাসরত কয়েক শতাধিক পাহাড়ি গ্রামবাসী অংশগ্রহণ করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, বন বিভাগের এই উদ্যোগ হাতি-মানুষের দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নিরসনে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত