শেরপুর     শনিবার, ২৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

নানা বাড়ি বেড়াতে এসে ইট বোঝাই অটো ভ্যানের চাকার নিচে পড়ে মারা গেছে আসিফ নামে দুই বছর বয়সী এক শিশু। শুক্রবার (২৬ জুন) দুপুরে শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ একই উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমাড়ী এলাকার মিনাল হোসেন জয়ের ছেলে।

পুলিশ জানায়, মায়ের সাথে নানা বাড়ি পূর্ব চিথলিয়ায় বেড়াতে আসে শিশু আসিফ। এসময় বাড়ির সামনে ইট বোঝাই একটি অটো ভ্যান দাড় করানো ছিল। শিশু আসিফ ওই ভ্যান গাড়িতে খেলতে গেলে অসাবধানতাবশত ভ্যানটি চালু হয়ে যায়। এসময় ভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় আসিফ। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৭ জুন ২০২৬

নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

নানা বাড়ি বেড়াতে এসে ইট বোঝাই অটো ভ্যানের চাকার নিচে পড়ে মারা গেছে আসিফ নামে দুই বছর বয়সী এক শিশু। শুক্রবার (২৬ জুন) দুপুরে শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ একই উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমাড়ী এলাকার মিনাল হোসেন জয়ের ছেলে।

পুলিশ জানায়, মায়ের সাথে নানা বাড়ি পূর্ব চিথলিয়ায় বেড়াতে আসে শিশু আসিফ। এসময় বাড়ির সামনে ইট বোঝাই একটি অটো ভ্যান দাড় করানো ছিল। শিশু আসিফ ওই ভ্যান গাড়িতে খেলতে গেলে অসাবধানতাবশত ভ্যানটি চালু হয়ে যায়। এসময় ভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় আসিফ। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত