শেরপুর     রোববার, ২৮ জুন ২০২৬
 ‍SherpurTimes24

সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহীর সবাই নিহত

সংগৃহিত ছবি

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দেশটির পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সৌদি নাগরিক বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর সবাই প্রাণ হারান। তবে তারা আরামকোর কোন বিভাগের কর্মী ছিলেন বা হেলিকপ্টারটি কী উদ্দেশ্যে উড়ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হচ্ছে না। জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

রাস তানুরা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র। সম্প্রতি প্রায় চার মাস বিরতির পর এখানকার অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। এমন সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২৮ জুন ২০২৬

সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহীর সবাই নিহত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দেশটির পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সৌদি নাগরিক বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর সবাই প্রাণ হারান। তবে তারা আরামকোর কোন বিভাগের কর্মী ছিলেন বা হেলিকপ্টারটি কী উদ্দেশ্যে উড়ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হচ্ছে না। জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

রাস তানুরা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র। সম্প্রতি প্রায় চার মাস বিরতির পর এখানকার অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। এমন সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত