জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ থেকে বালাশীঘাট ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে জামালপুর জেলাবাসীর আয়োজনে শহরের সকাল বাজার এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বকুলতলায় এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি শামীম আহমেদ, বিএনপি নেতা মাহবুবুর রহমান জিলানী, যুবদল নেতা শাহাদাত হোসেন সাগর, রানা মেনশন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বাজেট প্রস্তাবনায় প্রধানমন্ত্রী ঘোষিত ২য় যমুনা সেতু নির্মাণের জন্য দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদঘাট হয়ে গাইবান্ধা জেলার বালাশীঘাট পর্যন্ত ২য় যমুনা সেতু নির্মাণের জোর দাবি জানান। এর ফলে এ এলাকার যাতায়াত ব্যবস্থা সহ প্রায় ২০০ কিলোমিটার রাস্তা ও সময় কম হয়ে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থার অনন্য এক উন্নয়ন সাধিত হবে বলেও জানান বক্তারা।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন