২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ব্যাপক যাচাই-বাছাই করেই প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনেক যাচাই-বাছাই করেই দেয়া হয়েছে। ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে। এই বাজেট জনবান্ধব এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
বাজেটের ওপর আলোচনার জন্য বিরোধী দলকে ৩১ শতাংশ সময় দেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের দেয়া বাজেটকে গ্রহণ করেছে বিরোধীদলও। তাই এ বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।
নূরুল ইসলাম মনি বলেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পান, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এটি বাংলাদেশকে বাঁচানোর একটি প্রকল্প।
এর আগে, মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বাজেটের ওপর কণ্ঠভোট গ্রহণ করে তা পাস করেন। যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন