শেরপুর     রোববার, ১৬ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

দেওয়ানগঞ্জে পরীক্ষার হলে মোবাইল নিয়ে এসে বহিষ্কার ২

সংগৃহিত ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই হলে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে উপজেলার দুটি পৃথক কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন সোলেমান মিয়া ও হৃদয়। তারা যথাক্রমে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনকে অবহিত করা হলে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, ‘পরীক্ষার হলে মোবাইল ফোন বহন করায় বিধি অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ দেওয়া হবে না। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিনই পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও পরিদর্শন অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৬ আগস্ট ২০২৬

দেওয়ানগঞ্জে পরীক্ষার হলে মোবাইল নিয়ে এসে বহিষ্কার ২

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই হলে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে উপজেলার দুটি পৃথক কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন সোলেমান মিয়া ও হৃদয়। তারা যথাক্রমে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনকে অবহিত করা হলে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, ‘পরীক্ষার হলে মোবাইল ফোন বহন করায় বিধি অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ দেওয়া হবে না। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিনই পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও পরিদর্শন অব্যাহত থাকবে।’

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত