শেরপুর     সোমবার, ০৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ছবি: প্রতিনিধি

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জামালপুরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে  আলোচনা সভায় জেলা প্রশাসক  মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের  সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি বিআরডিবি, জামালপুরের উপপরিচালক  মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া, জেলা প্রশাসক আপসানা তাসলিম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি  আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমবায় সংগঠনের প্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৬ জুলাই ২০২৬

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জামালপুরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে  আলোচনা সভায় জেলা প্রশাসক  মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের  সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি বিআরডিবি, জামালপুরের উপপরিচালক  মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া, জেলা প্রশাসক আপসানা তাসলিম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি  আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমবায় সংগঠনের প্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত