ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় ফরিদ খলিফা ও মাসুদ মিয়া নামে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় আরও ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদলতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
পাবলিক প্রসিকিউটর আকরাম হোসেন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন