শেরপুর     বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার ও আব্দুল হক তালুকদার (চান মিয়া), চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে শহিদ ও আহত পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

শেরপুরের নকলা উপজেলায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার ও আব্দুল হক তালুকদার (চান মিয়া), চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে শহিদ ও আহত পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত