শেরপুরেরনালিতাবাড়ীতে জুলাই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘তেপান্তর’- এ উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মশিউর রহমান, বিজিবির প্রতিনিধি মোস্তাফিজুর, উপজেলা যুব উন্নয়নকর্মকর্তা মো. আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলাপ্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জুলাই শহীদ আসিফের বাবাআমজাদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম, নালিতাবাড়ী উপজেলাছাত্র শিবিরের সভাপতি উমর ফারুক, জুলাই যোদ্ধা মনিরুল ইসলাম এবং প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক ও জি টিভি জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির সাংবাদিক আবুল মোমেনসহ অন্যান্যরা।
আলোচনা সভায় শহীদ আসিফের বাবা আমজাদ আলী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও তাঁর ছেলে হত্যার বিচার এখনো হয়নি। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না। একই সঙ্গে তিনি জুলাইয়ের শহীদদের হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। এ সময় নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরিফ রাব্বানী বলেন, জুলাই আমাদের সবার। কিন্তু দুঃখের বিষয়, আজকের এই জুলাই দিবসের আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নালিতাবাড়ী উপজেলা শাখার কোনো নেতৃবৃন্দ উপস্থিত নেই। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন