শেরপুর     সোমবার, ০৩ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক-১

ছবি: প্রতিনিধি

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩ আগস্ট) সকালে ১০৬৩ সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন ৩৫ বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এসময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত মো. নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

অপরদিকে রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আসামী বিহীন ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, আটক-১

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৩ আগস্ট) সকালে ১০৬৩ সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন ৩৫ বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এসময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত মো. নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

অপরদিকে রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আসামী বিহীন ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত