শেরপুর     মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে নিহত ৬
সংগৃহিত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলার লিফট কন্ট্রোলরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন— হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০), কুলসুমা (৩৫)। এ ছাড়াও অজ্ঞাত এক শিশুও নিহত হয়েছে।

নিহতদের মধ্যে শাহজাহানের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার হাতিলেইট গ্রামে, রমজান আলীর বাড়ি একই উপজেলার বিদ্যানন্দ গ্রামে। বাকিদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

জানা যায়, বিকেলে হাসপাতালের নতুন ভবনের আটতলায় লিফট কন্ট্রোলরুমে আগুন লাগার ঘটনায় রোগী ও রোগীর স্বজনদেন মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দ্রুত হাসপাতালের সিড়ি দিয়ে নামতে গিয়ে একজন অজ্ঞাত শিশুসহ মোট ছয়জন পদদলিত হয়ে নিহত হয়েছেন।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হলেও চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, কন্ট্রোল রুমে আগুন লাগার কারণে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বড় না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের কোনো ওয়ার্ডের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের প্রকৃত কারণ এবং বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ভবনের দ্বিতীয় তলার নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা অল্প সময়ের মধ্যে আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আটতলা নতুন ভবনে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নিচে নামতে থাকেন। এ সময় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে নিহত ৬

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত