শেরপুর     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

মোটরসাইকেলে ঘুরে প্রত্যন্ত এলাকার মানুষের কথা শুনছেন এমপি রুবেল

ছবি: প্রতিনিধি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নিজ নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে মোটরসাইকেলে ঘুরে সাধারণ মানুষের কথা শুনছেন। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের প্রত্যন্ত কয়েকটি গ্রামে মোটরসাইকেলে করে ঘুরে বেড়ান এমপি মাহমুদুল হক রুবেল।

এ সময় তাঁর সঙ্গে কোনো দলীয় নেতাকর্মী ছিলেন না। তিনি একাই বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।

বিশেষ করে যেসব এলাকায় এখনো চলাচলের উপযোগী রাস্তা নেই, সেসব এলাকার মানুষের দুর্ভোগের কথা শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি দ্রুত সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন এমপি রুবেল। এভাবে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

প্রত্যন্ত এলাকার বাসিন্দারা বলছেন, জনপ্রতিনিধি এভাবে সরাসরি এলাকায় এসে মানুষের কথা শুনলে দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেলে ঘুরে প্রত্যন্ত এলাকার মানুষের কথা শুনছেন এমপি রুবেল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নিজ নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে মোটরসাইকেলে ঘুরে সাধারণ মানুষের কথা শুনছেন। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের প্রত্যন্ত কয়েকটি গ্রামে মোটরসাইকেলে করে ঘুরে বেড়ান এমপি মাহমুদুল হক রুবেল।

এ সময় তাঁর সঙ্গে কোনো দলীয় নেতাকর্মী ছিলেন না। তিনি একাই বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।

বিশেষ করে যেসব এলাকায় এখনো চলাচলের উপযোগী রাস্তা নেই, সেসব এলাকার মানুষের দুর্ভোগের কথা শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি দ্রুত সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন এমপি রুবেল। এভাবে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

প্রত্যন্ত এলাকার বাসিন্দারা বলছেন, জনপ্রতিনিধি এভাবে সরাসরি এলাকায় এসে মানুষের কথা শুনলে দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত