শেরপুর     বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

ছবি : প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার নগদ-এর পরিবেশক মেসার্স হাজী এন্টারপ্রাইজের আওতাধীন নগদ উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং, অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে নগদ সেবা পরিচালনা, গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক লেনদেন প্রতিরোধে করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বিশেষভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং প্রতিরোধে উদ্যোক্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহার করে যাতে অনলাইন জুয়া, প্রতারণামূলক কর্মকাণ্ড, সন্দেহজনক লেনদেন কিংবা অবৈধ অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে উদ্যোক্তাদের সতর্ক করা হয়।

এ সময় উদ্যোক্তাদের নিজস্ব ওয়ালেট অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য না দেওয়া, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যথাযথভাবে যাচাই করা এবং অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, নগদ সেবার মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে প্রত্যেক উদ্যোক্তাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়ার জন্য উদ্যোক্তাদের সতর্ক করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিজিওনাল সেলস ম্যানেজার এ.এস.এম. মোহাইমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ আনিসুজ্জামান, টেরিটোরি ম্যানেজার মোঃ মাকছুর র‌হমান অনমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শেরপুরে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার নগদ-এর পরিবেশক মেসার্স হাজী এন্টারপ্রাইজের আওতাধীন নগদ উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং, অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে নগদ সেবা পরিচালনা, গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক লেনদেন প্রতিরোধে করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বিশেষভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং প্রতিরোধে উদ্যোক্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহার করে যাতে অনলাইন জুয়া, প্রতারণামূলক কর্মকাণ্ড, সন্দেহজনক লেনদেন কিংবা অবৈধ অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে উদ্যোক্তাদের সতর্ক করা হয়।

এ সময় উদ্যোক্তাদের নিজস্ব ওয়ালেট অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য না দেওয়া, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যথাযথভাবে যাচাই করা এবং অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, নগদ সেবার মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে প্রত্যেক উদ্যোক্তাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না হওয়ার জন্য উদ্যোক্তাদের সতর্ক করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিজিওনাল সেলস ম্যানেজার এ.এস.এম. মোহাইমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ আনিসুজ্জামান, টেরিটোরি ম্যানেজার মোঃ মাকছুর র‌হমান অনমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত