শেরপুর     শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
সংগৃহিত ছবি

নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে গ্রামের সামনের মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে যান আলু মিয়া। এর কিছুক্ষণ পর আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত ও বৃষ্টি শেষ পর স্থানীয় বাসিন্দারা হাওরে গিয়ে আলতু মিয়ার নিহর দেহ পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহানুর রহমান বলেন, বজ্রপাতে নিহত পরিবারের সঙ্গে উপজেলা প্রসাশন থেকে যোগাযোগ করা হচ্ছে, তাদেরকে প্রসাশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে গ্রামের সামনের মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে যান আলু মিয়া। এর কিছুক্ষণ পর আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত ও বৃষ্টি শেষ পর স্থানীয় বাসিন্দারা হাওরে গিয়ে আলতু মিয়ার নিহর দেহ পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহানুর রহমান বলেন, বজ্রপাতে নিহত পরিবারের সঙ্গে উপজেলা প্রসাশন থেকে যোগাযোগ করা হচ্ছে, তাদেরকে প্রসাশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত