শেরপুর     সোমবার, ২০ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

সংগৃহিত ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০)। তিনি গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে। আরেকজন বাসের হেলপার একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজন মিয়া (৪৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা থেকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হন।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০)। তিনি গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে। আরেকজন বাসের হেলপার একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজন মিয়া (৪৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা থেকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হন।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত