শেরপুর     শুক্রবার, ০৫ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে দুই সার ডিলারকে জরিমানা

ঝিনাইগাতীতে দুই সার ডিলারকে জরিমানা
ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে নকল ধান বীজ বিক্রি, লাইসেন্স নবায়ন না করা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে ডিলার নূরল আমিনকে দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করা ও নকল ধান বীজ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিলার শহিদুলকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিন্দিতা রাণী ভৌমিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঝিনাইগাতীতে দুই সার ডিলারকে জরিমানা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে নকল ধান বীজ বিক্রি, লাইসেন্স নবায়ন না করা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে ডিলার নূরল আমিনকে দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করা ও নকল ধান বীজ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিলার শহিদুলকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিন্দিতা রাণী ভৌমিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত