শেরপুর     বুধবার, ২২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা

ছবি : প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা। সোমবার (২০ এপ্রিল) ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী  ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা জামায়াতের প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারেন ।  তিনি এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিকের কাছে পরাজিত হন। 

২০১৮ সালে প্রিয়াংংকার বাবা তৎকালের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বিভিন্ন মামলায় জেলে অবস্থান করেন। পরে দল থেকে হযরত আলীর পরিবর্তে তার মেয়ে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকাকে  মনোনয়ন দেয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে দলীয়ভাবে আবারো তিনি মনোনয়ন পান। 

ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা রাজনীতির পাশপাশি চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা। সোমবার (২০ এপ্রিল) ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী  ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা জামায়াতের প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারেন ।  তিনি এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিকের কাছে পরাজিত হন। 

২০১৮ সালে প্রিয়াংংকার বাবা তৎকালের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বিভিন্ন মামলায় জেলে অবস্থান করেন। পরে দল থেকে হযরত আলীর পরিবর্তে তার মেয়ে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকাকে  মনোনয়ন দেয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে দলীয়ভাবে আবারো তিনি মনোনয়ন পান। 

ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা রাজনীতির পাশপাশি চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত