শেরপুর     বুধবার, ২২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য দম্পতি আটক

ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ইউপি সদস্য দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে শ্রীবরদী পৌর শহরের ব্র্যাক অফিস রোড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।  আটকরা হলেন শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম (৫২) এবং তার স্ত্রী শিরিনা খাতুন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং সেখান থেকেই ইয়াবা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে সোর্পদ করা রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য দম্পতি আটক

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ইউপি সদস্য দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে শ্রীবরদী পৌর শহরের ব্র্যাক অফিস রোড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।  আটকরা হলেন শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম (৫২) এবং তার স্ত্রী শিরিনা খাতুন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং সেখান থেকেই ইয়াবা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে সোর্পদ করা রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত