শেরপুর     শনিবার, ০৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরের নতুন পুলিশ সুপার হলেন জহিরুল ইসলাম

সংগৃহিত ছবি

শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন একেএম জহিরুল ইসলাম। ২১ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর শেরপুরের বর্তমান পুলিশ সুপার মো. কামরুল হাসানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

জানা যায়, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নিজ জেলা চাঁদপুর। তিনি ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি কবি নজরুল সরকারি কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি চীন, অস্ট্রেলিয়া ও ভারতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

একেএম জহিরুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সচিবালয়-নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৬ জুন ২০২৬

শেরপুরের নতুন পুলিশ সুপার হলেন জহিরুল ইসলাম

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন একেএম জহিরুল ইসলাম। ২১ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর শেরপুরের বর্তমান পুলিশ সুপার মো. কামরুল হাসানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

জানা যায়, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নিজ জেলা চাঁদপুর। তিনি ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি কবি নজরুল সরকারি কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি চীন, অস্ট্রেলিয়া ও ভারতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

একেএম জহিরুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সচিবালয়-নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত