শেরপুর     বুধবার, ২২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ডিসি উদ্যানে গত সোমবার (২০ এপ্রিল)  তিন দিনব্যাপী ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬’-এর সফল সমাপ্তি অনুষ্ঠিত হয়।

মেলায় শেরপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, সেমিনার এবং বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন ও নির্মাণ কার্যক্রমের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাপনী দিনেশেরপুর  জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বাস্তবমুখী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প পরিদর্শন করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো. রেজুয়ান, শেরপুর  প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ডিসি উদ্যানে গত সোমবার (২০ এপ্রিল)  তিন দিনব্যাপী ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬’-এর সফল সমাপ্তি অনুষ্ঠিত হয়।

মেলায় শেরপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, সেমিনার এবং বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন ও নির্মাণ কার্যক্রমের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাপনী দিনেশেরপুর  জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বাস্তবমুখী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প পরিদর্শন করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো. রেজুয়ান, শেরপুর  প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত