শেরপুর     শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সভা

ছবি: প্রতিনিধি

সমবায়ের শক্তিকে ভিত্তি করে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার প্রত্যয়ে শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১ তম বার্ষিক সাধারণ সভা। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়।

ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. অভিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনর সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চল কালব লিমিটেডের ডিরেক্টর সাইফুদ্দিন আহাম্মেদ, ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক, মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ,সদস্য সচিব  মো. লুৎফর রহমান, কালব লিমিটেড শেরপুর জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন, জেলা সমন্বয় কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং  উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান ।

বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “সমবায় শুধু একটি সংগঠন নয়-এটি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম শক্তিশালী মাধ্যম। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলন দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে।” তারা সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের বিগত বছরের অগ্রগতি, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভার শেষ অংশে উপস্থিত সদস্যদের জন্য ছিল বিশেষ আকর্ষণ র‌্যাফেল ড্র। ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সভা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত