শেরপুর     রোববার, ০৩ মে ২০২৬
 ‍SherpurTimes24

চাঁপাইনবাবগঞ্জে তিন যানবাহনের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মো. মোজাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান (২৭), ও নাচোল উপজেলার দুলালের ছেলে সোহাগ হোসেন (১৭)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

নাচোল উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রকি রানা জানান, সকালে শালা দুলাভাই মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন। পথে নাচোল উপজেলার বেনিপুর নামক স্থানে ট্রাক, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আজ সকাল ৬টার দিকে ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৩ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তিন যানবাহনের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মো. মোজাম্মেলের ছেলে রবিউল ইসলাম জিসান (২৭), ও নাচোল উপজেলার দুলালের ছেলে সোহাগ হোসেন (১৭)। তারা সম্পর্কে শালা-দুলাভাই।

নাচোল উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রকি রানা জানান, সকালে শালা দুলাভাই মোটরসাইকেলে করে নওগাঁ যাচ্ছিলেন। পথে নাচোল উপজেলার বেনিপুর নামক স্থানে ট্রাক, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আজ সকাল ৬টার দিকে ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত