সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। নিহতরা নির্মাণ শ্রমিক ছিলেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ছয়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নামপরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী, একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি বেগম, নুরনগর এলাকার মো. ফরিদুল এবং সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল। নিহত অন্যদের নামপরিচয় এখনো জানা যায়নি।
আহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজা মিয়া, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. আলমগীর, সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার তোরাব উল্লাহ, আম্বরখানার রামিন ও আফরোজ মিয়া, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজু আক্তার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় শ্রমিক বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হন। আহত হন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন।
সকালের এই দুর্ঘটনায় আহত অন্য ৭ শ্রমিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন