শেরপুর     রোববার, ০২ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের মুল হোতা ফারুক আটক

ছবি: প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের মুল হোতা ফারুক (৪০) আটক হয়েছে। রবিবার (৩ মে) সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে কর্ণজোড়া বিওপির অভিযানিক দল। সে সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে। 

বিজিবির এসআইপির গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া  বিওপি ইন চার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে  বাবেলা কোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহার ভুক্ত আসামী। 

(৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান  বলেন, আটক ফারুক অত্র সীমান্ত এলাকার মানব পাচারকারী চক্রের মূল হোতা হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে বিজিবি একাধিক মামলা দায়ের করেছে। 

শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো. মোরশেদ আলম জানান, রোববার দুপুরে বিজিবি ফারুককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের ২ টি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০২ আগস্ট ২০২৬

শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের মুল হোতা ফারুক আটক

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের মুল হোতা ফারুক (৪০) আটক হয়েছে। রবিবার (৩ মে) সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে কর্ণজোড়া বিওপির অভিযানিক দল। সে সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে। 

বিজিবির এসআইপির গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া  বিওপি ইন চার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে  বাবেলা কোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহার ভুক্ত আসামী। 

(৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান  বলেন, আটক ফারুক অত্র সীমান্ত এলাকার মানব পাচারকারী চক্রের মূল হোতা হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে বিজিবি একাধিক মামলা দায়ের করেছে। 

শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো. মোরশেদ আলম জানান, রোববার দুপুরে বিজিবি ফারুককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের ২ টি মামলা রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত