শেরপুর     সোমবার, ১১ মে ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহের নান্দাইলে

বিকেলে মোটরসাইকেল কিনে সন্ধ্যায় দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

সংগৃহিত ছবি

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ মিয়া কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক পরশ (১৫)। তিনি এসএসসি পরীক্ষার্থী এবং কেন্দুয়ার সাগলি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পরশ ও শুভ নেত্রকোনার কেন্দুয়া থেকে ভালুকা উপজেলার হাবিব বাইক কেয়ার নামের একটি দোকানে মোটরসাইকেল কিনতে যান। সেখানে প্রায় দেড় লাখ টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন পরশ। সন্ধ্যায় মোটরসাইকেলটি নিয়ে দুজন ভালুকা থেকে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে পড়ে থাকা বোরো ধানের খড়ের আঁটির মধ্যে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক পরশ ও পেছনে থাকা শুভ ছিটকে সড়কে পড়ে যান।

পরে স্থানীয় এক পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালক আহত দুজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মিয়ার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১১ মে ২০২৬

বিকেলে মোটরসাইকেল কিনে সন্ধ্যায় দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ মিয়া কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক পরশ (১৫)। তিনি এসএসসি পরীক্ষার্থী এবং কেন্দুয়ার সাগলি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পরশ ও শুভ নেত্রকোনার কেন্দুয়া থেকে ভালুকা উপজেলার হাবিব বাইক কেয়ার নামের একটি দোকানে মোটরসাইকেল কিনতে যান। সেখানে প্রায় দেড় লাখ টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন পরশ। সন্ধ্যায় মোটরসাইকেলটি নিয়ে দুজন ভালুকা থেকে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে পড়ে থাকা বোরো ধানের খড়ের আঁটির মধ্যে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক পরশ ও পেছনে থাকা শুভ ছিটকে সড়কে পড়ে যান।

পরে স্থানীয় এক পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালক আহত দুজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মিয়ার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত