শেরপুর     মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি উদ্বোধন

ছবি : প্রতিনিধি

শেরপুরে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি উদ্বোধন  করা হয়েছে। দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি শিক্ষার্থীদের সহায়তার জন্য এ উদ্যোগ নেয়া হয়। মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়।

সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন  ।

অনুষ্ঠানে অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ২৩ জন ক্রীড়াবিদকে ৩০ হাজার টাকা করে ক্রীড়া ভাতা ও মাধ্যমিক স্কুল পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ২৪ হাজার করে ক্রীড়া শিক্ষাবৃত্তি দেয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, খেলোয়াড় এবং বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শেরপুরে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

শেরপুরে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি উদ্বোধন  করা হয়েছে। দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি শিক্ষার্থীদের সহায়তার জন্য এ উদ্যোগ নেয়া হয়। মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়।

সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন  ।

অনুষ্ঠানে অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ২৩ জন ক্রীড়াবিদকে ৩০ হাজার টাকা করে ক্রীড়া ভাতা ও মাধ্যমিক স্কুল পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ২৪ হাজার করে ক্রীড়া শিক্ষাবৃত্তি দেয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, খেলোয়াড় এবং বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত