শেরপুর     শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ডপস ক্যাডেট মেসের নবীনবরণ ও পাঠ্যপুস্তক বিতরণ

ছবি: প্রতিনিধি

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) পরিচালিত ক্যাডেট মেসের ২য় ব্যাচ শিক্ষার্থীদের নবীনবরণ ও পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। 

১৫ জুন সোমবার রাতে উৎসবমুখর পরিবেশে শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন ডপসের প্রতিষ্ঠাতা ও পরিচালক  শাহীন মিয়া, বিএসপি।

এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসাইন, ডিএসকের এমসিজিএল প্রজেক্ট এর কো-অর্ডিনেটর ডা. পারভীন আক্তার মিলি, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিশিষ্ট কবি ও লেখক হাসান শরাফত, ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব.) এবং শিক্ষক রবিউল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

ডপস প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া নবীন শিক্ষার্থীদের ডপস পরিবারে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, “ঘর ছেড়ে আসা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করা এবং তাদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই ডপসের মূল লক্ষ্য।” এ সময় তিনি ডপসের দীর্ঘ পথচলার বিভিন্ন চ্যালেঞ্জ ও দুঃসময়ে পাশে থাকা শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মানিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শেরপুরে ডপস ক্যাডেট মেসের নবীনবরণ ও পাঠ্যপুস্তক বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত