শেরপুর     শনিবার, ২০ জুন ২০২৬
 ‍SherpurTimes24

দেশজুড়ে পুলিশের সতর্কতা

দেশজুড়ে পুলিশের সতর্কতা
ছবি: প্রতিনিধি

সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পতাকা উত্তোলন ও প্রকাশ্যে মিছিলের আশঙ্কা করছে  পুলিশ। এ নিয়ে সংঘর্ষের ঝুঁকি দেখিয়ে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এই নির্দেশনার পর ২৩ জুন ঘিরে বিভিন্ন জেলা ও মহানগরে বাড়তি নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সম্ভাব্য জমায়েত স্থলে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের এ–সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ১৮ জুন সই করা এই চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন।’

পুলিশ সদর দফতরের ওই গোপনীয় চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হতে পারে। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিলের চেষ্টাও হতে পারে। এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতা-কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিলে তাদের ওপরও চড়াও হওয়ার আশঙ্কা করা হয়েছে চিঠিতে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, ‘সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররম বা আশুরা। পাশাপাশি ২৩ জুন একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২০ জুন ২০২৬

দেশজুড়ে পুলিশের সতর্কতা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত