আগামী ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন)বিকেলে জেলা শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে ‘পল্লী প্রকৃতি’ বিষয় এর উপর এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কর্মকর্তা ফরহাদ আহমেদ আকন্দ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী পৃথক দুটি গ্রুপে অংশ নেন।
বিজয়ীদেরকে আগামী ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন