শেরপুর     শনিবার, ০৪ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

সংগৃহিত ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার শাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে।

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২৬ সালের বিবিধ ৫১/২৬ নম্বর মামলায় মাদক সেবন করে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, আকরামুল ইসলামের ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাড়িতে এসে তাকে ও তার স্বামী সিরাজুল ইসলামকে মারধর করতেন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং নানাভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

পরে ভুক্তভোগী লুৎপুন্নাহার বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশে ওসি মনসুর আহমেদের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আকরামুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, "যারা নিজের বাবা-মাকে নির্যাতন করে, তাদের স্থান কারাগারে। সুস্থ মানুষ কখনো নিজের বাবা-মায়ের ওপর নির্যাতন চালাতে পারে না। ময়মনসিংহ জেলা পুলিশ এ ধরনের অপরাধের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করছে।"

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত