শেরপুর     বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

জুলাই শহিদ দিবস উপলক্ষে শেরপুর সরকারি কলেজে স্মরণসভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের স্মরণে শেরপুর সরকারি কলেজে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) কলেজের ৫ নম্বর ভবনের একটি কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শাহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম ফরিদ আহমেদ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ হোসেন আকন্দ, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামাল উদ্দিন আজাদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই যোদ্ধা ও শিক্ষার্থীরা।

স্মরণসভায় বক্তারা জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহিদ দিবস উপলক্ষে শেরপুর সরকারি কলেজে স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের স্মরণে শেরপুর সরকারি কলেজে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) কলেজের ৫ নম্বর ভবনের একটি কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শাহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম ফরিদ আহমেদ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ হোসেন আকন্দ, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামাল উদ্দিন আজাদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই যোদ্ধা ও শিক্ষার্থীরা।

স্মরণসভায় বক্তারা জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত