ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৩১ আগস্ট) সকালে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে অজ্ঞাত (৩৫) পুরুষ ও (৪০) এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত সিএনজি চালক ফয়জুল (৩৪) ও রুবেলকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহতরা হলেন হৃদয় (২২) ও নাবিল (২২)।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন