শেরপুর     সোমবার, ৩১ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ছবি : প্রতিনিধি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) কলেজে আয়োজিত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গত তিন দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ১৪৪৮ হিজরীর আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক মোঃ ছফিউল্যাহ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফাতেমা পারভীন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আতিকুর রহমান।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশের আহ্বান জানান।

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ছিল পবিত্র কুরআন তেলাওয়াত (সূরা আদ-দোহা), হামদ, নাত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক স্বরচিত কবিতা আবৃত্তি, জীবনীভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতা।

এ সময় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন আকন্দ, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন আজাদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শেরপুর সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত