শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের খেলায় শেরপুর পৌরসভা ও নকলা উপজেলা ৩-৩ গোলে ড্র করেছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সংযুক্তি বিশ্বাস, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ানুরাগী দর্শকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন