শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত নয়টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। শাহজাহান উত্তর লঙ্গরপারা গ্রামের বাসিন্দা।
মরহুম শাজাহান আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
তিনি এক শোকবার্তায় বলেন, সাবেক চেয়ারম্যান শাজাহান আলী একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এ সংসদ সদস্য।
বিষয় : শোক প্রকাশ মৃত্যু

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত নয়টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। শাহজাহান উত্তর লঙ্গরপারা গ্রামের বাসিন্দা।
মরহুম শাজাহান আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
তিনি এক শোকবার্তায় বলেন, সাবেক চেয়ারম্যান শাজাহান আলী একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এ সংসদ সদস্য।

আপনার মতামত লিখুন