শেরপুর     শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

মস্কো উৎসবের রেড কার্পেটে ভাবনা

মস্কো উৎসবের রেড কার্পেটে ভাবনা
সংগৃহিত ছবি

মস্কোর রসিয়া থিয়েটারে বসেছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো আসর। সেখানে রেড কার্পেটে নজর কেড়েছেন দেশের আলোচিত তারকা আশনা হাবিব ভাবনা।

উৎসবের রেড কার্পেটে অংশ নিতে বিদেশি কোনো বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকের পরিবর্তে ভাবনা বেছে নিয়েছেন দেশীয় ঐতিহ্যবাহী পোশাক। ডিজাইনার তন্বী কবির–এর নকশা করা সিঁদুর লাল কাতান ওভারকোটে তাকে দেখা গেছে রেড কার্পেটে। যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হয়েছে।

আট দিনব্যাপী এ আসরের পর্দা নামবে ২৩ এপ্রিল। উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের যুবরাজ শামীমের ‘অতল’ ও আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা দুটি। এর মধ্যে দেশের বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতা ফুটিয়ে তোলা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায়।

ছবিটিতে প্রিন্সেস রোজি নামের এক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। এটিই ছবির প্রধান চরিত্র। আর সিনেমাটি এ রকম একটি আন্তর্জাতিক উৎসবে স্থান পাওয়ায় বেশ উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্ট সবাই।

ভাবনা বলেন, আমি আমার শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। মস্কোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা নির্বাচিত হওয়ার অনুভূতি সত্যিই ভীষণ আনন্দের।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মস্কো উৎসবের রেড কার্পেটে ভাবনা

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

মস্কোর রসিয়া থিয়েটারে বসেছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো আসর। সেখানে রেড কার্পেটে নজর কেড়েছেন দেশের আলোচিত তারকা আশনা হাবিব ভাবনা।

উৎসবের রেড কার্পেটে অংশ নিতে বিদেশি কোনো বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকের পরিবর্তে ভাবনা বেছে নিয়েছেন দেশীয় ঐতিহ্যবাহী পোশাক। ডিজাইনার তন্বী কবির–এর নকশা করা সিঁদুর লাল কাতান ওভারকোটে তাকে দেখা গেছে রেড কার্পেটে। যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে প্রশংসিত হয়েছে।

আট দিনব্যাপী এ আসরের পর্দা নামবে ২৩ এপ্রিল। উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের যুবরাজ শামীমের ‘অতল’ ও আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা দুটি। এর মধ্যে দেশের বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতা ফুটিয়ে তোলা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায়।

ছবিটিতে প্রিন্সেস রোজি নামের এক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। এটিই ছবির প্রধান চরিত্র। আর সিনেমাটি এ রকম একটি আন্তর্জাতিক উৎসবে স্থান পাওয়ায় বেশ উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্ট সবাই।

ভাবনা বলেন, আমি আমার শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। মস্কোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা নির্বাচিত হওয়ার অনুভূতি সত্যিই ভীষণ আনন্দের।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত